• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পাগলা মসজিদের দানবাক্সের ৩২ বস্তা টাকার গণনা চলছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। চার মাস ১৭ দিন পর শনিবার (৩০ আগস্ট) সকালে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হলে এসব টাকা পাওয়া যায়। বর্তমানে সেগুলোর গণনা চলছে।

এছাড়াও দানবাক্সগুলো থেকে বিপুল পরিমাণ স্বর্ণ-রৌপ্য অলঙ্কার ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

শনিবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ সেনা, পুলিশ ও আনসারের বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

পরে বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানেই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রায় সাড়ে চারশো মানুষ দিনভর টাকার হিসাব করছেন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, সন্ধ্যায় গণনা শেষে টাকার মোট পরিমাণ জানা যাবে। তবে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রার আর্থিক মূল্য পরবর্তীতে নির্ধারণ করা হবে।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্স খোলা হলে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে সেগুলোর পরিমাণ দাঁড়ায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।

প্রশাসক আরও জানান, মসজিদের দানের অর্থ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা ছাড়াও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে ব্যয় করা হয়।

প্রায় চার একর জায়গাজুড়ে গড়ে ওঠা সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট এই পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদটির ইতিহাস প্রায় পাঁচশ’ বছর পুরোনো। কথিত আছে, বারো ভুঁইয়ার অন্যতম প্রতাপশালী জমিদার ঈশা খাঁর আমলে ‘পাগলা’ নামে পরিচিত এক ধর্মপ্রাণ ব্যক্তি এখানে নামাজ পড়তেন। তার নামানুসারেই পরবর্তীতে মসজিদটির নামকরণ হয় ‘পাগলা মসজিদ’।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত