• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

   ৩০ আগস্ট ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২৪-এর আগষ্টের পূর্ব থেকে বিএনপিসহ দেশের ৬৩ রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে ছিলাম। সে আন্দোলনে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতেও একইভাবে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং শান্তিপূর্ণ সহবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।

তিনি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। বাংলাদেশে গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ আজ নয়, হাজার বছরের ইতিহাস দেখলে দেখা যাবে এদেশের মানুষ কখনও অত্যাচার-জুলুম সহ্য করে নাই। তারা প্রতিবাদ করেছে এবং স্বাধীনতার জন্য বারংবার যুদ্ধ করেছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার স্পষ্ট প্রতিফলন হতে হবে। তারা নির্বাচনে তাদের মতামত দিবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ পাবে তারাই এ দেশ পরিচালনা করবে।

এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির