• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

বেসরকারি স্বাস্থ্যখাত হতে হবে সেবামুখী: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বেসরকারি স্বাস্থ্যখাতকে কেবল মুনাফাকেন্দ্রিক ব্যবসায় সীমাবদ্ধ না রেখে প্রকৃত অর্থে সেবামুখী করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “প্রাইভেট সেক্টরকে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে রূপান্তর করতে হবে, বিজনেস ওরিয়েন্টেড সার্ভিসে নয়।”

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

চিকিৎসা ব্যয়ের বৈষম্যের উদাহরণ তুলে ধরে ডা. তাহের বলেন, “আমার হাসপাতালেই সিজারিয়ান ডেলিভারিতে ২৫-৩০ হাজার টাকা খরচ হয়। সার্জন ফি ৬-৭ হাজার টাকা। অথচ একই ডাক্তার চৌদ্দগ্রামে গিয়ে অপারেশন করলে ৩ হাজার টাকা নেন। লোকেশনভেদে এই বৈষম্য দূর করাই এখন বড় চ্যালেঞ্জ।”

তিনি মনে করেন, প্রাইভেট সেক্টরে চিকিৎসা ব্যয় কমানো সম্পূর্ণ সম্ভব। এজন্য উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডা. তাহের বলেন, “স্বাস্থ্যখাতে আমাদের বাজেট যথেষ্ট নয়। কমপক্ষে ৬ থেকে ৮ শতাংশ বরাদ্দ দেওয়া জরুরি। বাজেট পপুলেশন বেইসড হওয়া উচিত।”    

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এ মডেলের মাধ্যমে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তবে কার্যকর বাস্তবায়নে সরকারের আন্তরিকতা ও উদ্যোক্তা–চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

বক্তব্যের শেষ পর্যায়ে ডা. তাহের পুনরায় জোর দিয়ে বলেন, “স্বাস্থ্যখাতকে ব্যবসামুখী মানসিকতা থেকে সরিয়ে সেবামুখী না করা গেলে জনগণ কখনো প্রকৃত উপকার পাবে না।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
সোসাইটি অব প্লাস্টিক সার্জনস ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী