• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আ.লীগ শুধু ব্যবসা করেছে : আব্দুস সালাম

   ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পি.এম.
রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ শুধু ব্যবসা করেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। মুক্তিযুদ্ধের পক্ষের দল হলো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল।’

রোববার (১৫ ডিসেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

আব্দুস সালাম বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা আওয়ামী লীগ সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করার সুযোগ নিয়েই ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, ‘হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মোদি ও তার আশপাশের লোকজন। চূড়ান্তভাবে বিজয় চাইলে জনগণের রায় দরকার। আগামীতে জনরায়েই বিএনপি ক্ষমতায় আসবে। আন্দোলন এখনও শেষ হয় নাই, ষড়যন্ত্র চলছে। নির্বাচন না দেয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।’

আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সাড়ে ছয় বছর বেগম জিয়াকে জেলে রাখার কারণ কী বলবে স্বৈরাচারী সরকার? অনেকে বলে রাজনীতিবিদরা কী করেছে। আপনারা যখন গুম হয়েছিলেন আমরা দাঁড়িয়েছি। কাউকে দোষারোপ করবেন না। বিরাজনীতিকরণের চেষ্টা করবেন না।’

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই