• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সুস্থ সমাজ গঠনে বিকালে যুবকদের খেলার মাঠে পাঠাতে হবে: মঈনউদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি    ২৯ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার খোকসা উপজেলা ওসমানপুর গ্ৰামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) বিকালে খোকসা ওসমাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওসমানপুর অভিযাত যুব সংঘের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

জুবায়ের রহমান জ্যাকির পরিচালনায়  ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ  জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মো. মইনুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা দেখতে মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ফাইনাল খেলা ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায় ।সমর্থকরা দলকে উৎসাহ দিতে ব্যানার, পোস্টার, পতাকা ও ঢাক-ঢোল নিয়ে মাঠে এসেছিল। আয়োজকরা জানিয়েছেন, ফাইনালের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলা বজায় রক্ষার্থে  স্বেচ্ছাসেবক দলের সদস্যরা কাজ করেছে।

ফাইনাল খেলায় পদ্মা ফুটবল একাদশ ও মেঘনা ফুটবল একাদশ অংশ নেয়। টাইব্রেকারে দুই দলের মধ্যে মেঘনা ফুটবল একাদশ চার দুই গোলের ব্যবধানে পদ্মা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

কেন্দ্রীয় কৃষকদল নেতা হাফেজ মঈনউদ্দিন বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ও মনের সুস্থতার উপরই নির্ভর করে তার ভবিষ্যৎ জীবনের সুখ-সমৃদ্ধি। আমি সবসময় চেষ্টা করবো যাতে যুবসমাজ খেলাধুলায় ফেরাতে।  

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষক দল নেতা হাফেজ মঈনউদ্দিন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার