• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন পিয়া জান্নাতুল, জানালেন ব্যস্ত জীবনের গল্প সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট

কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৬:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম হোসেন (৩৬) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম কিশোরগঞ্জের বালিয়াকান্দি এলাকার বাসিন্দা, মৃত ওয়াসি উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের আলীনগরে ভাড়া থাকতেন।

নিহতের শ্যালক আক্তার হোসেন জানান, বিকেলের দিকে ইব্রাহিম আলীনগরের মাছের বাজারের পাশে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা
ছবি : সংগৃহিত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ
ছবি: সংগৃহীত
এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট