• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৬:১৩ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে, লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো একটি দক্ষতা রপ্ত করতে হবে। দক্ষতার উন্নয়ন না হওয়ায় বাংলাদেশে সম্ভাবনার দৌড়ে এগোতে পারেনি। লেখাপড়ার সঙ্গে সঙ্গে যে কোনো কিছুর দক্ষতা বাড়াতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দেশের উন্নয়নে জনগণ যদি ভাগীদার না হয়, সেটাকে উন্নয়ন বলতে চাই না। কিছু লোকের হাতে দেশের রাজনীতি-অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না।

আমির খসরু বলেন, আমি অনেক দেশে ঘুরেছি। আমাদের ছেলে-মেয়েদের মতো মেধাবী কোথাও দেখিনি। সম্পদ সৃষ্টি হলে আমরা সবাই এর অংশীদার হবো।

আমির বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। সবার মধ্যে নতুন প্রত্যাশা জেগেছে এটা কাজে লাগাতে হবে। এর জন্য সবাইকে রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণের ‍সুযোগ দিতে হবে।

তিনি বলেন, কেবল রাজনীতিতে গণতান্ত্রয়ন যথেষ্ট নয়; অর্থনীতিতে যদি গণতন্ত্রায়ন না হয় তাহলে কোনও রাজনীতি কাজ করবে না। গণতন্ত্রও কাজ করবে না। সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে।

খসরু বলেন, আমরা কেবল বিএ, এমএ করছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও হচ্ছে। কিন্তু দক্ষতা উন্নয়নে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তরুণ লোকের সংখ্যা অনেক বেশি। এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তা সম্পদে পরিণত হবে। এর জন্য পড়াশুনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে