• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির কঠোর নির্দেশ ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল, রাজধানীতে গতি বেড়েছে যানবাহনের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা ছাত্রদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

ভারতীয় নাগরিকত্ব গোপন

কুড়িগ্রাম বিএনপি আহ্বায়কের এনআইডি বাতিল নিয়ে হাইকোর্টের রুল

আদালত প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৬:০৩ পি.এম.
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে ভারতীয় নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি এসকে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রুলের লিখিত অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী হাসনাত মনির চৌধুরী।

রুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আগামী ২৮ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে কুড়িগ্রামের বাসিন্দা মাহবুব হোসাইন মুন্না তথ্য গোপন করে ভারতীয় নাগরিক মোস্তাফিজুর রহমান মোস্তফার এনআইডি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট করেন। একই অভিযোগে ২০২৪ সালের ১৯ নভেম্বর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সহিদুল ইসলামও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, মোস্তাফিজুর রহমান মোস্তফা (৬৭) ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার খুবিরের কুটি গ্রামের বাসিন্দা। ১৯৭৬ সালে তিনি ভারতীয় এক নারীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে। পরে ছয় মাস কারাভোগ শেষে কুড়িগ্রামে বসবাস শুরু করেন।

তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে, যা সংযুক্ত করে রিট করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক আইসিটি সচিব নজরুলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক আইসিটি সচিব নজরুলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
ধর্ষণ মামলায় আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
আইনমন্ত্রী: ধর্ষণ মামলায় আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
জামিনের পরই নতুন মামলায় গ্রেপ্তার আইভী
জামিনের পরই নতুন মামলায় গ্রেপ্তার আইভী