• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

আমিনুল হক গুম পরিবারের চিত্র প্রদর্শনীতে

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক” আয়োজিত চিত্র প্রদর্শনী “Memories of Disappearance” পরিদর্শন করেন।

প্রদর্শনীতে নিখোঁজদের পরিবারের দীর্ঘদিনের বেদনা, শূন্যতা ও অপেক্ষার করুণ বাস্তবতা শিল্পকর্মের মাধ্যমে ফুটে উঠেছে। প্রতিটি চিত্রকর্মে প্রকাশ পায় গুমের বিভীষিকা, প্রিয়জন হারানোর অসহায়তা এবং ন্যায়বিচারের আকাঙ্ক্ষা।

এসময় আমিনুল হক বলেন, “গুম শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বিএনপি কখনও ন্যায়বিচারের লড়াই থেকে সরে যাবে না।”

পরিদর্শনের সময় তিনি গুম হওয়া পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

প্রদর্শনীতে উপস্থিত পরিবারগুলো জানান, বছরের পর বছর তাদের প্রিয়জন ফিরেনি, তবে ন্যায়বিচারের দাবি তাদের লড়াইকে থামাতে পারেনি। মানবাধিকারকর্মীরা মনে করেন, এ ধরনের শিল্প উদ্যোগ রাষ্ট্রীয় সহিংসতা ও গুমের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় “মায়ের ডাক”-এর সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নরুল হক ভূইয়া নূরু সহ অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের