• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ

ভোলাগঞ্জে ১৫০০-২০০০ জনের পাথর লুট: হাইকোর্টে প্রতিবেদন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ থেকে প্রায় ১৫০০ থেকে ২০০০ জন ব্যক্তি সাদা পাথর লুট করেছে বলে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ ও বিধিমালা ২০১২ এর ৯৩(১) ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে এ প্রতিবেদন হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চে জমা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ১৫ আগস্ট কোম্পানিগঞ্জ থানায় মামলা (নং ০৯) দায়ের করা হয় খনিজ সম্পদ আইন, ১৯৯২ এবং দণ্ডবিধির ৩৭৯/৪৩১ ধারায়। এতে অভিযোগ আনা হয় যে, ৫ আগস্ট থেকে কোম্পানিগঞ্জ উপজেলার গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অজ্ঞাতপরিচয় ১৫০০-২০০০ জন ব্যক্তি পাথর লুট করে নিয়ে যায়।

আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশগত ক্ষতি নিরূপণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে বুয়েটের একজন অধ্যাপকসহ ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আদালতকে জানান, লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ চলছে, দায়ী ব্যক্তিদের তালিকা তৈরির প্রক্রিয়া অব্যাহত আছে এবং কোয়ারি এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সাদা পাথর লুটের খবর প্রকাশিত হলে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট দায়ের করে। এরপর ১৪ আগস্ট হাইকোর্ট রুল জারি করে লুট হওয়া পাথর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সংগ্রহ করে ভোলাগঞ্জে প্রতিস্থাপনের নির্দেশ দেন। এছাড়া জেলা প্রশাসন, বিজিবি, র‌্যাবসহ পাঁচ প্রতিষ্ঠানকে দায়ীদের তালিকা তৈরি করে এফিডেভিট আকারে আদালতে দাখিল করতে বলা হয়।

একইসঙ্গে পরিবেশ ও খনিজ সম্পদ সচিবকে বিশেষজ্ঞ কমিটি গঠন করে পরিবেশগত ক্ষতির পরিমাণ নিরূপণ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিবাদীদেরকে ভোলাগঞ্জ এলাকায় দিন-রাত মনিটরিং টিম গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম শুরু করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।

শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। ছবি: সংগৃহীত
জুলাই গণহত্যায়ও সম্পৃক্ত মোজাফফর, দুই দিনের রিমান্ড
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির মোজাফফর হোসেন