• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

তেঁতুলিয়ায় ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, যুবক আটক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি    ২৮ আগস্ট ২০২৫, ১১:১৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সহিদুল হক (২৬) নামে এক যুবককে স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশকে দিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাতের ঘটনা ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে ঘটে। আটক যুবক একই ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য বাইরে গেলে ভেতরে আলো জ্বলতে ও শব্দ শুনতে পান। তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার এবং স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা একযোগে ভেতরে ঢুকে সহিদুলকে আটক করেন। তার ব্যাগ থেকে বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ভজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য তবিবর রহমান বলেন, ধারণা করা হচ্ছে বিকেল থেকেই যুবক ব্যাংকের ভেতরে লুকিয়ে ছিল। ব্যস্ত বাজার এলাকায় এ ধরনের ঘটনা উদ্বেগজনক হলেও স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে থানায় নিয়ে যায়। থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ বলেন, “ডাকাতির চেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত