• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রীতির হ্যাটট্রিকে ফের নেপালকে হারাল বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৬:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় অব্যাহত রয়েছে। আজ (২৭ আগস্ট) বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারায়। বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৪ আগস্টও বাংলাদেশ নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল। আজও নেপালের সঙ্গে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয়া বাংলাদেশী দলের গোলদাতা ছিলেন থৈনু মারমা (১) এবং প্রীতি (৩)।

ম্যাচের ৩৮ মিনিটে থৈনু একক প্রচেষ্টায় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। সাত মিনিট পর প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে নেপাল কর্ণার থেকে একটি গোল দখল করে স্কোর ২-১ করে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ৭৬ মিনিটে প্রীতির গোলের মাধ্যমে ৩-১ লিড নিশ্চিত করে। নয় মিনিট পর হ্যাটট্রিক সম্পন্ন করেন প্রীতি। ম্যাচের শেষ বিশ মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়। বাংলাদেশের কোচ শেষ দিকে গোলরক্ষক ইয়ারজানকে বদলে মেঘলাকে নামালেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে।

চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় বর্তমানে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল স্টার ম্যাচে খেলবেন না মেসি
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি