• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শীতে কাঁপছে পঞ্চগড়, মৃদু শৈত্যপ্রবাহ

   ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এ.এম.
সংগৃহিত ছবি

পঞ্চগড় প্রতিনিধি 

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই তীব্র শীতে বিপাকে পড়ছেন পঞ্চগড়ের মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় এ জেলায় জেঁকে বসেছে শীতের তীব্রতা।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৬টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনো এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে শীতে কাঁপছে এ জেলার মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। কনকনে শীতের সঙ্গে বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু করে তুলছে স্থানীয়দের। রাত ৯টার পর থেকেই হাটবাজারগুলোতে মানুষজন কমতে থাকে। বাজারের কোথাও কোথাও কাগজের কার্টন, শুকনো কাঠ, খড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। 

তীব্র শীত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। অসহনীয় এই অব্যাহত শীতে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
২০ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি