শহীদ বুদ্ধিজীবী দিবসে তেজগাঁও কলেজ ছাত্রদলের চিত্র প্রদর্শনী

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯৭১ সালে ১৪ ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়।
শনিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তেজগাঁও কলেজ ক্যাম্পাসে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন তেজগাঁও কলেজ এর ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নূরনবী আল মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল আলম, তেজগাঁও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম সৈকত, প্রাণ রসায়ন বিভাগের প্রভাষক, মোঃ জহিরুল ইসলাম জহির, ইতিহাস বিভাগের প্রভাষক, আব্দুর রহমান ওহিদ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন তেজগাও কলেজ ছাত্রদল সভাপতি মোঃ ফয়সাল দেওয়ান, সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক, মোঃ বেলাল হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি, শামীম পালোয়ান, সিনিয়র যুগ্ম-সম্পাদক, এইচ, এম মনকির হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূইয়া সহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
তেজগাঁও কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান বলেন, পরাজয় আসন্ন বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী এবং তাদের আল-বদর, আল-শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায়।







