• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ক্লাসে অনুপস্থিত থাকলে ১শ’ টাকা জরিমানা ভিকারুননিসার শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৪:৪৪ পি.এম.
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ছবি: সংগৃহীত
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ছবি: সংগৃহীত

ঢাকার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে গ্রহণযোগ্য কারণ ছাড়া একদিন অনুপস্থিত থাকলে স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা গুনতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। 

প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির অনুমোদনে জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, শুধু জরিমানাই নয়, শিক্ষার্থীদের উপস্থিতির ওপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়নের নম্বরও নির্ধারণ করা হবে। এতে নিয়মিত ক্লাসে অংশগ্রহণকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, উপস্থিতির হার যদি ৯১ থেকে ১০০ শতাংশ হয়, তাহলে শিক্ষার্থী পাবে ৫ নম্বর। ৮১ থেকে ৯০ শতাংশের জন্য ৪ নম্বর, ৭১ থেকে ৮০ শতাংশের জন্য ৩ নম্বর, ৬১ থেকে ৭০ শতাংশের জন্য ২ নম্বর এবং ৫১ থেকে ৬০ শতাংশ উপস্থিতির জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে কোনো শিক্ষার্থীর উপস্থিতি ৫০ শতাংশের নিচে থাকলে তাকে ধারাবাহিক মূল্যায়নে কোনো নম্বর দেওয়া হবে না।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মতে, এই ব্যবস্থা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে উৎসাহিত করবে এবং তাদের পাঠাভ্যাস উন্নত করবে। একই সঙ্গে শিক্ষার প্রতি মনোযোগ ও শৃঙ্খলা বজায় রাখাও এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী অসুস্থতা বা অন্য কোনো যৌক্তিক কারণে ক্লাসে উপস্থিত থাকতে না পারে, তবে নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকের স্বাক্ষরযুক্ত আবেদন জমা দিতে হবে। অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সনদপত্র প্রদান করতে হবে।

তবে যথাযথ কারণ ছাড়া অনুপস্থিত থাকলে প্রতিদিনের জন্য জরিমানা প্রযোজ্য হবে। স্কুল শাখায় ৫০ টাকা এবং কলেজ শাখায় ১০০ টাকা হারে এই অর্থ বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।

এছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা হবে। গুরুত্বপূর্ণ নোটিশ ও তথ্য এই মাধ্যমেই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে, তারা যেন শুধু প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট, নূন বাতায়ন এবং শ্রেণিশিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত তথ্যই অনুসরণ করেন। গুজব বা অনানুষ্ঠানিক তথ্য এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শিক্ষার্থীদের আচরণগত উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে শ্রেণিকক্ষে শিক্ষকদের নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। পাশাপাশি পাবলিক পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বিত যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের ৫ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন, ভিডিও ভাইরাল