• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র নজরুলের চেতনা: রিজভী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৯:২৭ এ.এম.
শেয়ার করুন 0
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এই কবি।”

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। কবি নজরুল সে আহ্বানই জানিয়েছেন। খালেদা জিয়া ও তারেক রহমানও তাঁর চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছেন।”

বিএনপির এ নেতা বলেন, “জাতি যখন দিশেহারা হয়, তখন নজরুলের লেখা হয়ে ওঠে আদর্শ। তাই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান-সব সময়ই কবির লেখা প্রাসঙ্গিক ছিল।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা