টপ নিউজ
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু
১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪১ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৫০৪ জন।







