• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

ইবিতে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের যাত্রা শুরু

  ইবি প্রতিনিধি
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে প্রতিষ্ঠিত হলো 'কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ'। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নম্বর কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠনটি আত্মপ্রকাশ করা হয়। এসময় একটি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।

মো. শান্ত শিশির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা- কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আক্তার ও জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুল কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন নব্য আহব্বায়ক কমিটি সদস্যবৃন্দ ও অর্ধশতাধিক শিক্ষার্থীরা।

নতুন কমিটিতে আহব্বায়ক হিসেবে মো. হাফিজুর রহমান (হাফিজ) ও সদস্য সচিব হিসেবে মো. শান্ত শিশির মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র যুগ্ম আহব্বায়ক এনামুল হক (ইমন) , যুগ্ম আহব্বায়ক মো. লিমন হোসেন, মো. চন্দন আলী, সুলতান মাহমুদ, হুমায়রা কবীর (মহুয়া) ও জান্নাতুল ফেরদাউস (অবন্তি)। সদস্য হিসেবে রয়েছেন মো. শাকিব হোসেন, আলী নেওয়াজ শরীফ, মাহমুদুর রহমান সৌরভ, শাহরিয়ার নাফিজ নাইয়্যান, মো. প্রিন্স, তাসনিম হাসান তাপ্তি, মোছা. নিশাত আক্তার, তাহসীন খান, হাবিবা সরকার, সাবিত আল ফায়েজ, মো. তন্ময় হোসেন, সুমাইয়া সুলতানা বিথি, মো আলিনুর রহমান ও মো. শাওন আলী।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আক্তার বলেন, কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণার্থেই এই কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের গঠিত হলো। তাই এর প্রধান কাজ হবে কুষ্টিয়ার কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে তার সমাধান করা। 

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান বলেন, ' আমি এই বিশ্ববিদ্যালয়ের নিকটতম প্রতিবেশি। নিজের জেলার আমাদের প্রতি একটি বিশেষ অনুভূতি কাজ করে। যে জন্য অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে এক প্লাটফর্মে যুক্ত হয়। যারা বাহিরে থাকে তারা জেলা ছাত্র কল্যাণের প্রয়োজনিয়তা বোঝে। কিন্তু আমার যারা আশেপাশে থাকি তারা ঠিক অতোটা অনুভব করি। যে কারণে আমাদের একত্রিত হবে অনেক সময় লেগে গেলো। আজ এখানে ৫০ জন আছে খুব শীঘ্রই এই জায়গা ৫০০ জনে পরিপূর্ণ হয়ে উঠতে। 

তিনি আরে বলেন, "এই সংগঠনটির একটি গঠনতন্ত্র আছে, যে অনুযায়ী এটি পরিচালিত হবে। সকলে ফ্রম পূরণের মাধ্যমে সংগঠনে যুক্ত হবে। এটি একটি সম্পর্ণ অরাজনৈতিক সংগঠন। যেখানে ভালো শিক্ষার্থীদের সব সময়ই গুরুত্বের সাথে দেখা হবে। এটি কোনো ব্যক্তির কল্যাণ নয়, এটি একটি গোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবে।'

ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা