• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন

কমলনগরে মৎস্যজীবিকে অণ্ডকোষে ইট ঝুলিয়ে নির্যাতন

  কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০১:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে চুরির অভিযোগে এক যুবককে অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 
গত রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়নের মাতাব্বর হাট মাছ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

সোমবার রাতে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে এবং তীব্র সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগী জসিম (৪৫) চর লরেন্স বাজারের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন।
 পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত তিনটার দিকে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যাওয়ার সময় জসিমকে চুরির অভিযোগে আটক করে কয়েকজন যুবক। পরে তাকে নদীবাঁধের বল্কের মাঝে রেখে নির্মমভাবে মারধর করা হয়। সিরাজ, রাকিব, বিক্রমসহ ৭-৮ জন যুবক একযোগে তাকে লাঠি ও কাঠ দিয়ে বেদড়ক পেটাচ্ছে। একপর্যায়ে তাকে পাথরের ফাঁকে চেপে ধরে অমানবিক কায়দায় নির্যাতন চালানো হয়। 

প্রতক্ষ্যদর্শীদের দাবি, শেষে অণ্ডকোষে দড়ি বেঁধে ইট ঝোলানো হয়েছে। এটি কোনো সভ্য সমাজের ঘটনা নয়। এটি মধ্যযুগীয় বর্বরতার পুনরাবৃত্তি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জসিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নির্যাতনকারীরা পালিয়ে যায়।

 এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা জানান, এমন বর্বর নির্যাতন আইনহীনতার পরিচয় বহন করে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে। এটি সমাজের এক গভীর অসুস্থতার প্রতিচ্ছবি। ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত
পরিবেশের ক্ষতি ১০ লাখ টাকা ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট