• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার সার্ককে গতিশীল করতে চায় নবনির্বাচিত সরকার: মহাসচিব অবশেষে চিকিৎসা পেলেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

‘আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না’

আদালত প্রতিবেদক    ২৫ আগস্ট ২০২৫, ০৪:১৩ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো ধরনের আপস করবেন না।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

তিনি বলেন “একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আমার আছে। কিন্তু আমাকে হত্যা করার স্লোগান দেওয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক।”

তিনি আরও বলেন, “মৃত্যুকে ভয় পাই না, তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয়। যে দেশের জন্য ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য?”

ফজলুর রহমান অভিযোগ করেন, দুইজন ইউটিউবার তাকে হত্যার আহ্বান জানিয়েছেন এবং জামায়াতপন্থিরা গলা কেটে হত্যার হুমকি দিয়েছে।

জুলাই আন্দোলন নিয়ে নিজের বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আমি কখনো বলিনি ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে। যদি প্রমাণ থাকে দেখান।”

তিনি আরও জানান, দল তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। “আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন ওই বক্তব্য দিয়েছি। নির্ধারিত সময়ে আমি দলের কাছে জবাব দেব এবং দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল
সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল
জামায়াত-এনসিপি: সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা
জামায়াত-এনসিপি: সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা
সংরক্ষিত নারী আসন: বিএনপিতে মনোনয়ন যুদ্ধ, আলোচনায় যেসব নেত্রী
সংরক্ষিত নারী আসন: বিএনপিতে মনোনয়ন যুদ্ধ, আলোচনায় যেসব নেত্রী