• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন দেশব্যাপী আলোচনায় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন।  এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া। যেহেতু ২১২ আসনে নিয়ে ক্ষমতায় মসনদে এখন বিএনপি। সে হিসাবে সংরক্ষিত ৫০ নারী আসনের অধিকাংশ পাবে বিএনপি।

তবে সংরক্ষিত আসনে কাদের নিয়োগ দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট কিছুই জানাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের বিষয়ে তিনি বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে। 

বিভিন্ন যায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেভাবেই এদেরকে দেখা হবে।

ভিওডি বাংলা/ আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রদলের বর্ণিল বৈশাখ বরণ
ঢাবিতে ছাত্রদলের বর্ণিল বৈশাখ বরণ
বারবার জনগণকেই প্রতারিত করা হচ্ছে : মজিবুর রহমান মঞ্জু:
বারবার জনগণকেই প্রতারিত করা হচ্ছে : মজিবুর রহমান মঞ্জু:
সংস্কার বকেয়া রেখে সরকার হালখাতা খুলেছে
নাহিদ ইসলাম সংস্কার বকেয়া রেখে সরকার হালখাতা খুলেছে