• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলকে নিয়ে অপপ্রচার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০২:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
মো. আবিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
মো. আবিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এই মনোনয়নের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বিতর্কের ঝড় উঠেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভিডিও, যা সম্প্রতি সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর। ভিডিওর স্ক্রিনশট ও পোস্টে দেখা যায়, গোলাম রাব্বানীর পাশে দাঁড়ানো একজন ব্যক্তিকে গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। দাবি করা হচ্ছে, সেই ব্যক্তি ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, সাবেক ছাত্রলীগ নেতা রাব্বানীর সঙ্গে থাকা এই ব্যক্তি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম নন।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা এই ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান নন। প্রকৃতপক্ষে গোল দাগে চিহ্নিত এই ব্যক্তির নাম আপেল মাহমুদ সবুজ, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা