• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

কমলনগরে শিশু মিশকাতের লাশ উদ্ধার

  লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ১২:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের হাউজের পানিতে ডুবে রহস্যজনকভাবে মারা গেছে মিশকাত নামের আট বছর বয়সী এক শিশু। নিহত মিশকাত দুবাই প্রবাসী মিজানের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের আনন্দ বাজার মোয়াজ্জেমের বাড়ির সামনে।

পরিবারের অভিযোগ, মিশকাতের মৃত্যু স্বাভাবিক নয়। এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।

শিশুটির দাদা জানান, সন্ধ্যা ৮টার পর থেকে মিশকাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকেন। অবশেষে রাত ১০টার দিকে বাড়ির সামনে নির্মাণাধীন ভবনের হাউজে ভাসমান অবস্থায় তার নিথর দেহ দেখতে পান এলাকাবাসী।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো রাতে ছোট্ট শিশু কেনো এমন নির্জন স্থানে যাবে? এটি সন্দেহজনক। আমরা মনে করি এটি হত্যা। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার চাই।

এদিকে, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা ও স্বজনরা। প্রতিবেশীরাও শিশুটির মৃত্যু মেনে নিতে পারছেন না।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও
ছবি: ভিওডি বাংলা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫