• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মাদারীপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,বৃদ্ধ গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ১২:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় মো. শাহ আলম ঢ়াড়ী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়। পড়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার শাহ আলম কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের আকবর ঢ়াড়ীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ওই শিশুটি বাড়ির পাশে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় কৌশলে শাহ আলম ওই শিশুকে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে শাহ আলম ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবার থেকে শাহ আলমের নামে কালকিনি থানায় মামলা করলে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রোববার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, শিশুকে ধর্ষণচেষ্টায় থানায় মামলা হলে আসামি শাহ আলমকে গ্রেফতার করে আদালত পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু