• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি- ডা. জাহিদ

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার। রোববার রাত ৭টায় বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী আসেন।

৪৫ মিনিট স্থায়ী এই সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল ছিলো এই সাক্ষাতে।

পরে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বাসায় আছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ম্যাডামের সাথে দেখা করেছেন তার সঙ্গে কুশল বিনিময় করেছেন। ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার জন্য তিনি মূলত এসেছিলেন। উনার আশু আরোগ্য কামনা করেছেন।'

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষে থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বলে জানা্ন তিনি।

সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিণ এশীয় সহযোগিতা ফোরাম সার্ককে শক্তিশালী প্রভৃতি বিষয় নিয়ে আলাপ হয়েছে জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, ‘দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।একজন আরেকজন কুশুল বিনিময় করেছেন। ম্যাডামের সুস্থতার কামনা করেছেন।’

২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফরকালে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছিলেন। শনিবার দুইদিনের সফরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। ঢাকায় অবস্থান কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষা এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের আনুষ্ঠানিক বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন তিনি।

বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতৃবৃন্দের সাথেও আলাদা আলাদা বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।

ভিওডি বাংলা/এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা