• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

বৃষ্টিকে বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

কুষ্টিয়া প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৬:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেসবুকে প্রেম। এরপর প্রেমিকার টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছন তিনি। 

রোববার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে পৌঁছান। দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন শি জিং ইউ। আদালতে তিনি ধর্ম পরিবর্তন করেন বলে জানা গেছে।

বৃষ্টির পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ওই যুবক। এ জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম সোহান আহাম্মেদ।

স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খাজানগর এলাকার তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন।

এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক চীনা যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কারণ খাজানগর এলাকার বৃষ্টি নামের এক মুসলিম তরুণীকে তিনি বিয়ে করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার