• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পৃথিবীর কোন আইনে আছে ব্যক্তিকে সংবিধানের ওপর স্থান দিতে হবে : শেখ ফরিদ

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০২:৪৩ পি.এম.
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক শেখ ফরিদ। ছবি: সংগৃহীত

বিস্ময়কর ব্যাপার, তথাকথিত এই জুলাই সনদকে নাকি সংবিধানের ওপরে স্থান দিতে হবে। এটা দাবি করেছে কচি-কাঁচার আসর এনসিপি। এই হাস্যকর, রাষ্ট্রদ্রোহমূলক দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশবিরোধী আরেক দল সেটা হচ্ছে জামায়াতে ইসলামী। পৃথিবীর কোন আইনে আছে যে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির বক্তব্যকে সংবিধানের ওপর স্থান দিতে হবে? পৃথিবীর কোন রাজনীতিতে আছে? এদের মূর্খ বলাও যাবে না, কত বড় নির্বোধ।  জুলাই সনদ ও এনসিপির অবস্থান নিয়ে এসব কথা বলেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক শেখ ফরিদ।

তিনি বলেন, দুই দিন পরে এরা বলে ফেলতে পারে যে সব জুলাই শহীদ ফিরে আসছে, তাদের এমপি বানাতে হবে। জুলাই শহীদ বুঝেছেন তো? যারা মারা যাওয়ার কারণে শেখ হাসিনাসহ সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীকে ফাঁসির আসামি হিসেবে তুলে ধরেছে, তারা জিন্দা ফিরে আসছে। কাউকে গাজীপুর পাওয়া যাচ্ছে, কাউকে ময়মনসিংহে। এসব জুলাই শহীদ কেউ আবার বলে ফেলতে পারে যে এদের এমপি-মন্ত্রী বানিয়ে দাও বা এমপি মন্ত্রীর চেয়ে বড় কিছু বানিয়ে দাও।

শেখ ফরিদ আরো বলেন, বাংলাদেশের জন্মের পরে যে সংবিধান হয়েছে, যে সংবিধান দিয়ে একটি দেশ চলে পৃথিবীর কোনো রাজনীতিবিদ, রাজনৈতিক দল কিংবা একেবারে কমন সেন্সলেস রাজনৈতিক দল আজ পর্যন্ত দাবি করেনি যে সংবিধানের ওপরে তাদের বক্তব্য বা মতামতকে ঠাঁই দিতে হবে। যেটা আমাদের তথাকথিত রাজনৈতিক দল যারা নিবন্ধন পাওয়ার জন্য যে সাক্ষী জোগাড় করতে হয়, সে সাইন পর্যন্ত তুলে নিতে পারেনি তাদের সরকারের আমলে। তারাই নিবন্ধিত হতে পারছে না, তারাই বলে সংবিধানের ওপরে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ