• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

বুড়িগঙ্গা নদী থেকে ১ দিনে ৪ লাশ উদ্ধার

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০১:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে একদিনে চার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৩ আগস্ট) কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট ও দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজ ঘাট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।

মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৪০ বছর এবং যুবতীর বয়স প্রায় ৩৫ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার, আর যুবতীর পরনে লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি। নৌ-পুলিশ বরিশুর ফাড়ির উপপরিদর্শক মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুবক ও যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়। যুবকের হাতের সাথে যুবতীর হাত বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুই থেকে তিন দিন আগে মারা গেছেন। লাশ ফুলে যাওয়ায় চেহারা শনাক্ত করা যায়নি; ফরেন্সিক দলকে অবগত করা হয়েছে।

এর আগে, শনিবার দুপুরে সদরঘাট নৌ থানার পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করে। সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে প্রথমে নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো বোরকা পেঁচানো ছিল। এক ঘণ্টার মধ্যে একই স্থানে শিশুর লাশও উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুর বয়স ৩–৪ বছর। তাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও
ছবি: ভিওডি বাংলা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল