• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

নড়াইল জেলা কারাগারে ইউপি মেম্বার হুমায়ুন শেখ আর নেই

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০১:২১ পি.এম.
শেয়ার করুন 0
মেম্বার হুমায়ুন শেখ। ছবি: ভিওডি বাংলা
মেম্বার হুমায়ুন শেখ। ছবি: ভিওডি বাংলা

নড়াইল জেলা কারাগারের হাজতি হত্যা মামলার আসামি ও বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন শেখ (৪২) মারা গেছেন। অসুস্থ অবস্থায় কারাগার  থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে শুক্রবার (২২ আগস্ট)  রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের খেলাফত শেখের ছেলে।

পরিবার ও কারাগার কর্তৃপক্ষ থেকে জানাযায়, নড়াইল জেলা কারাগারের হাজতি হুমায়ুন,কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর আসামি। গত ২৯ জুন থেকে জেলা কারাগারে ছিলেন তিনি। গত চারদিন যাবত জ্বরে  ভুগছিলেন। হুমায়ুন শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই হুমায়ুন শেখ মারা গেছেন।

এ বিষয়ে জেল সুপার চলতি দায়িত্ব সোহানুর রহমান সেতু বলেন, হুমায়ুন শেখের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে শনিবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও
ছবি: ভিওডি বাংলা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল