• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ডাকসুতে ছাত্রদল না জিতলে ঢাবির চরিত্র পালটে যাবে : এম এ আজিজ

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৯:০২ পি.এম.
সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। ছবি: ভিওডি বাংলা

সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, ডাকসু নির্বাচনে কোনো কারণে ছাত্রদল না জিতে শিবির জিতলে ঢাকা ইউনিভার্সিটি আর আন্দোলনের সূতিকাগার থাকবে না। কারণ ছাত্রশিবিরের নেতৃত্বে কেউ আন্দোলনে যাবে না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পালটে যাবে। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এম এ আজিজ বলেন, ‘অনেকেই এই প্রশ্ন তুলছেন যে, যেখানে জাতীয় নির্বাচন সামনে, সেখানে এই টুকরা টুকরা নির্বাচন হওয়ার তো দরকার ছিল না। পরেও হতে পারত। আমরা দেখলাম বৈষম্যবিরোধী আন্দোলনের পর যখন ভিসি মিটিং ডাকলেন তখন হঠাৎ করে একজন পরিচয় দিলেন তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ইলেকশন হচ্ছে প্রকাশ্য রাজনীতির জন্য, গুপ্ত রাজনীতির জন্য নয়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিষয়েও প্রশ্ন আছে। নইলে এই নির্বাচন তড়িঘড়ি করে আনলেন কেন? এখন তো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ডাকসু নির্বাচনে কয়েকটি প্যানেল হয়েছে। স্বতন্ত্র প্যানেলও হয়েছে, ছাত্রদলও প্যানেল দিয়েছে। ছাত্রশিবিরও আলাদা প্যানেল দিয়েছে। এই নির্বাচনে কোনো সহিংসতা হলে জাতীয় নির্বাচনে অবশ্যই কিছুটা প্রভাব ফেলবেই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জায়গায় সীমাবদ্ধ। জাতীয় নির্বাচন একদম সম্পূর্ণ আলাদা।

এম এ আজিজ বলেন, ‘যেখানে যেখানে বিএনপির প্রার্থী আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রার্থী—সব জায়গায় জামায়াতের লোকদের বসানো হয়েছে। এই দেশে যদি জামায়াত ক্ষমতায় আসে কোনোদিন, তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ থাকবে না।’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ