• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

আ’লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন

  কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ডিএনএতেও গণতন্ত্র নেই, রক্তস্নাত আন্দোলনে পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না। ফ‍্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্থগিত করা হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। যারা পিআর দাবি করছে তারাসহ সবাইকে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। 

তিনি বলেন, দেশে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের সব স্তরে সংস্কার হবে। এবং দেশে সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চালু হবে।

চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর