• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং সম্ভব নয়: উড

স্পোর্টস ডেস্ক    ২৩ আগস্ট ২০২৫, ০৪:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

খেলা প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে ব্যাটিং কোচ হিসেবে, যাতে ক্রিকেটারদের পাওয়ার হিটিং উন্নত করা যায়। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন ইংলিশ কোচ।

আজ শনিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উড বলেন, “একটা মিথ আছে যে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পাওয়ার নেই। বাস্তবে, শারীরিক গঠন ছোট হলেও তাদের যথেষ্ট শক্তি আছে। মূল বিষয় হলো, সেই পাওয়ারকে কিভাবে ব্যবহার করবেন তা জানা।”

তিনি আরও বলেন, “ছেলেরা এখন যেভাবে খেলছে, এটা একটি প্রক্রিয়া। এক বা দুই সপ্তাহে সব হয়ে যাবে এমন নয়। আপনি হয়ত কিছুটা পরিবর্তন দেখতে পাবেন। যারা ছোট গঠনের, তারা বেশি করে রিদম, টাইমিং ও মুভমেন্টের উপর নির্ভর করে। এগুলো ঠিক থাকলে ভেলোসিটি বাড়ে। আমরা তাদেরকে শরীর এবং হাতের সমন্বয়ে শক্তি বাড়ানোর কৌশল দেখাচ্ছি।”

উড আরও বলেন, “এ ব্যাপারটি পুরোপুরি মাইন্ডসেটের উপর নির্ভর করে। আমরা তাদেরকে সঠিক টুলস দিচ্ছি, যাতে তারা বিশ্বাস করতে পারে যে এটা সম্ভব। যখন নিজের উপর বিশ্বাস থাকবে, তখন সেটি মাঠে ফল দেখাবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার