• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  নীলফামারী প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৮:২৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- দক্ষিণ রাজীব হাজী পাড়া এলাকায় খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১২) ও শফিকুল ইসলামের ছেলে সাইমুন বাবু (৮) তারা দুইজন চাচাতো ভাই। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ আগস্ট) সকালের দিকে তারা  দুজন বাড়ির লোকজনকে না জানিয়ে ক্যানেলের পানিতে গোসল করতে যায়। গোসল করার সময়ে দুজন ক্যানেলের পানিতে ডুবে যায়। তা দেখে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে  গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।  

এবিষয়ে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেটেন বাবু বলেন, দুইজন শিশু আজ সকালের দিকে বাড়ির লোকজনকে না জানিয়ে ক্যানেলে গোসল করতে যায়। এসময়ে ক্যানেলের পানি বেশি থাকায় তারা পানিতে ডুবে গিয়ে মৃত্যু বরন করেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজন শিশু পানিতে ডুবে মারা গেছে। এবিষয়ে পৃথক দুটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও