• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

পাংশায় জামায়াত-শিবিরের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৭:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টায় বয়রাট সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ও হানছা লেদারের সৌজন্যে উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গোরস্থান সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাট্টা ইউনিয়ন শাখা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাট্টা ইউনিয়ন শাখা। নির্ধারিত সময়ে খেলোয়াড়রা দর্শকদের উপহার দেন দুর্দান্ত লড়াই। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী দল ৫-২ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক এস.এম. রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ড. আবুল কালাম আজাদ, পাংশা পৌর নায়েবে আমীর মো. মঞ্জুর রহমান, সরিষা ইউনিয়ন আমীর হাফেজ আলতাফ হোসেন, পাট্টা ইউনিয়নের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, রুকন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ, বায়তুল মাল সম্পাদক আবু ইউসুফ ও শফিকুল ইসলাম প্রমুখ।

আয়োজক কমিটি জানায়, যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও