• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

এশিয়ার প্রথম পানি জাদুঘর কলাপাড়ায়

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৩:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালীর কলাপাড়ায় ইতিহাসের অংশ হয়ে উঠেছে একটি অনন্য স্থাপনা-পানি জাদুঘর। পৃথিবীর অষ্টম এবং এশিয়া মহাদেশের প্রথম পানি জাদুঘর এটি।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকায়, ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পাশে একটি দোতলা ভবনে প্রতিষ্ঠা করা হয় জাদুঘরটি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস-এর সহযোগিতায় কলাপাড়া উপকূলীয় জনকল্যাণ সমিতি এই জাদুঘর পরিচালনা করছে।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এ পানি জাদুঘর প্রতিদিন (মঙ্গলবার বাদে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। প্রবেশমূল্য মাত্র ১০ টাকা।

জাদুঘরে প্রবেশের মুখেই দর্শনার্থীদের চোখে পড়ে একটি প্রতীকী দৃশ্য-নদীতে বাঁধ দেওয়ার ফলে শুকিয়ে যাওয়া খাল-নদী, অর্ধেক বালুর নিচে ডুবে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা, আর তার গায়ে বিধে থাকা গজাল লোহা। এর মাধ্যমে নদী ও নদীমাতৃক বাংলাদেশের মৃত্যু প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

এখানে সংরক্ষিত আছে বাংলাদেশের ৭০০ নদীর ইতিহাস, বিভিন্ন নদীর পানি, ছবি ও তথ্য। জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও পরিবেশের ওপর বিরূপ প্রভাবের চিত্রও তুলে ধরা হয়েছে জাদুঘরে।

তাছাড়া রয়েছে গ্রামীণ জীবনের সঙ্গে সম্পর্কিত মাছ ধরার বিভিন্ন উপকরণ, নদী বিষয়ক গান, পল্লী শিল্প, কাঁসা ও মাটির তৈজসপত্র। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্ত ৫৭টি আন্তর্জাতিক অভিন্ন নদীর ইতিহাসও এখানে প্রদর্শিত হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও