• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

আরিয়ানের সিরিজে সালমান-রণবীর-ববির চমক

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ১০:০৪ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালনায় অভিষেক ঘটাচ্ছেন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’**-এর মাধ্যমে। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিরিজটি ঘিরে দর্শকদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

সম্প্রতি ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে ছেলেকে উৎসাহ দিতে ভাঙা হাত নিয়েই হাজির হয়েছিলেন শাহরুখ খান। শুধু উপস্থিতই নন, তিনি অনুষ্ঠানটির সঞ্চালনাও করেন। সঙ্গে ছিলেন প্রযোজক গৌরী খানও। অনুষ্ঠানে আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব, রসবোধ ও উপস্থাপনা দিয়ে আরিয়ান সকলকে চমকে দেন। এদিন ভেঙে দেন তার সম্পর্কে তৈরি হওয়া ‘গম্ভীর’ ইমেজও।

বলিউডের অন্দরের গল্প নিয়ে নির্মিত সিরিজটিতে থাকছে এক নবাগত আউটসাইডারের সাফল্যের পথচলা, প্রেম, দ্বন্দ্ব ও অ্যাকশন। ট্রেইলারের শুরুতেই শোনা যায় শাহরুখ খানের কণ্ঠস্বর, যদিও তাকে পর্দায় দেখা যাবে না।

তবে সবচেয়ে বড় চমক অতিথি শিল্পীদের উপস্থিতি। বিশেষ চরিত্রে দেখা যাবে মেগাস্টার সালমান খান, সুপারস্টার রণবীর সিং ও পরিচালক করণ জোহরকে। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন সালমান খান।

নেটফ্লিক্সে নির্মিত ‘দ্য ব্যাডস অব বলিউড’** মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন লক্ষ লালওয়ানি ও সাহের বামবা। খলনায়ক চরিত্রে আছেন ববি দেওল। এছাড়াও রয়েছেন রাঘব জুয়াল, মোনা সিং ও গৌতমী কাপুর।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান