• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
ছবি: সংগৃহীত

৫৬ বছর বয়সে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কলকাতার অভিনেতা ও কমেডিয়ান কাঞ্চন মল্লিক। সম্প্রতি কাঞ্চন ও তার স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের ঘরে এসেছে নতুন অতিথি। সুখবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হচ্ছে এই দম্পতিকে।

বিশেষ করে কাঞ্চনের বয়স ও তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছেন কেউ কেউ। তবে এসব সমালোচনায় নীরব থাকেননি শ্রীময়ী। হাসপাতাল থেকেই তিনি সমালোচকদের উদ্দেশে কঠোর ভাষায় জবাব দেন।

শ্রীময়ীর ভাষ্য, বয়স বেশি হওয়া কোনো বিষয় নয়। কাঞ্চনের সক্ষমতা রয়েছে বলেই তিনি বাবা হয়েছেন। প্রাকৃতিক একটি বিষয় নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করেন, তাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা আগে থেকে ছিল কি না এমন প্রশ্নের জবাবে শ্রীময়ী জানান, জীবনের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তই তিনি পরিকল্পনা করে নেননি। মা হওয়াকেও তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখেন। তার মতে, ভাই-বোনের সম্পর্ক জীবনে গুরুত্বপূর্ণ। কারণ, সব কথা সবসময় বাবা-মায়ের সঙ্গে ভাগ করা সম্ভব হয় না, তখন ভাই-বোনের প্রয়োজন হয়।

জানা গেছে, ২০২৬ সালের ২৪ জুলাই কাঞ্চন ও শ্রীময়ীর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এর আগে তাদের প্রথম সন্তান কৃষভির জন্মের খবরও বেশ কিছুদিন গোপন রেখেছিলেন তারা।

ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার আলোচনায় এসেছেন কাঞ্চন মল্লিক। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। সেই সম্পর্কেরও পরিসমাপ্তি ঘটে ২০২৩ সালে। এরপর শ্রীময়ী চট্টরাজের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন তিনি। বয়সের পার্থক্য ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও সমালোচনাকে পাশ কাটিয়ে বর্তমানে দুই সন্তানকে নিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন এই দম্পতি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান
পিয়া জান্নাতুল। ফাইল ছবি
ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন পিয়া জান্নাতুল, জানালেন ব্যস্ত জীবনের গল্প