• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

অভিষেকে নার্ভাস ছিলেন আরিয়ান

বিনোদন ডেস্ক    ২১ আগস্ট ২০২৫, ০৪:১৫ পি.এম.
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান -ছবি সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি করলেন। ২০ আগস্ট ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিভিউ লঞ্চে প্রথমবার পিতার সঙ্গে এক মঞ্চে উপস্থিত আরিয়ান স্বীকার করেন, তিনি অত্যন্ত নার্ভাস ছিলেন এবং আগেই ক্ষমা চেয়েছিলেন।

মঞ্চে দাঁড়িয়ে আরিয়ান বলেন, ‘আমি টানা আমার কথাগুলো অনুশীলন করেছি। এত নার্ভাস ছিলাম যে কথাগুলো লিখে এনেছি। যদি ভুল হয়ে যায়, পাপা আছেন। এত কিছুর পরও যদি ভুল করি, আমাকে ক্ষমা করে দিন, এটি আমার প্রথমবার।’

এই অনুষ্ঠানে ভাঙা হাতেও উপস্থিত ছিলেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বাইয়ে, গত ৩০ বছর ধরে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ পেয়েছি। আজ বিশেষ দিন কারণ আমার ছেলে এখানে পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমী। যদি আরিয়ানের কাজ ভালো লাগে, হাততালি দেবেন এবং তার জন্য আশীর্বাদ করবেন। আপনার ভালোবাসার ১৫০ শতাংশ আমি আমার ছেলেকে দেব।’

আরিয়ান জানান, ‘দ্য ব্যাডস অব বলিউড’ তৈরি করতে চার বছর সময় লেগেছে। সিরিজের পুরো কাস্ট উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন সাহের বাম্বা, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আনিয়া সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমী কাপুর। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খান এবং করণ জহরকে।

‘ব্যাডস অব বলিউড’-এ দেখানো হয়েছে বলিউডের কঠিন পিচে লড়াই, স্টারডম, রোম্যান্স-অ্যাকশন, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি এবং মশালামুভির সবরকম উপকরণ। সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি