• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

‘ওয়ার ২’ মুক্তির পর নীরব যুদ্ধ!

বিনোদন ডেস্ক    ২১ আগস্ট ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’ বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। ৪০০ কোটির বাজেটে নির্মিত এই অ্যাকশনধর্মী ছবিটি প্রথম দিনে ৫২ কোটির দারুণ আয় করলেও পাঁচ দিনের মাথায় তার আয় একক অঙ্কে নেমে আসে। ফলে ছবিটিকে অনেকেই শীঘ্রই ফ্লপের খাতায় ফেলছেন।

আর্থিক ব্যর্থতার রেশ নাকি গিয়ে পড়েছে দুই নায়কের ব্যক্তিগত সম্পর্কেও। নেটিজেনদের দাবি, হৃতিক ও জুনিয়র এনটিআর একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। যদিও বিষয়টি নিয়ে দু’জনের কেউই মুখ খোলেননি। হৃতিক এখনো ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও সহ-অভিনেত্রী কিয়ারা আদবানিকে ফলো করছেন। এমনকি তার বাবা রাকেশ রোশনও জুনিয়র এনটিআরকে ফলো করছেন।

ছবির শুরুর সময় দুই তারকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেলেও ব্যর্থতার পর তা আদৌ চির ধরেছে কিনা—সেটিই এখন প্রশ্ন। নাকি এটি নিছক কাকতালীয় ইনস্টাগ্রাম আনফলো? সময়সীমাই দেবে এর জবাব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি