• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

দিল্লির বিরুদ্ধে লড়তে হবে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০১:৪১ পি.এম.
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ আগস্ট পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, মিথ্যা প্রপাগান্ডায় সফল না হয়ে হিন্দুস্তান এখন দিল্লিতে শেখ হাসিনা এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছে। 

শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল করার লক্ষ্যে ব্রিটেনে আইনজীবী নিয়োগ, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আবেদন প্রমাণ করে, হাসিনার পক্ষে ভারত যুদ্ধ ঘোষণা করেছে, দিল্লির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট)  গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রাশেদ প্রধান আরও বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা “র” এর পরিকল্পনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দিকনির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির একে অপরের প্রতি কাদা ছোঁড়াছু্ঁড়ি এখনই বন্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় আমাদের একত্রিত হতে হবে। যুদ্ধের দামামা বাজছে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আওয়ামী পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে হবে। নতুবা স্বাধীনতা ও সার্বভৌমত্বের সূর্য অস্তমিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক