• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হতে পারে না : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা ‘কিছু রাজনৈতিক দলের অযৌক্তিক দাবি’ বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিআর পদ্ধতি দাবি করার দলগুলোর প্রতি ইংগিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি ঐক্যমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দলেরও সদস্য তিনি এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘পিআর কি ? ব্যাপারটা তো আাপনারা পরিস্কারই করছেন না আপনি কী ধরণের পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ কখনো জনগণকে জিজ্ঞাসা করেছি ?এই ঢাকার পাশে কেরানীগঞ্জে যান না? সেখানে একজন লোককে বলেন যে, এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করেছে.. আমরা নতুন একটা নতুন পদ্ধতি চাচ্ছি যাতে ভোটের মূল্য থাকবে, যাতে অংশগ্রহন আনুপাতিক হারে হবে সেখানে আপনি কোনো ব্যক্তিকে না দলকে ভোট দেবেন এবং দল এমপি মনোনীত করবে। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না। আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। এই কথাগুলো কী বলছেন এলাকার মানুষজনকে… বলে তাদের মতামত চাইছেন কি তারা রাজি কী রাজি না। যখন এই নিয়ে(পিআর) ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আরকি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটার অনিবার্য্ পরিণতি হবে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে।'

তিনি বলেন, ‘আমরা মনে করি যে, যেহেতু যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, যেহেতু এটার ভিত্তিটা দূর্বল। সাধারণ মানুষ এটার মধ্যে প্রাসঙ্গিক করা হয়নি। সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না।”

‘‘ একটা সময় দেখা যাবে যে, এটা বন্ধ হয়ে গেছে আরকি।”

একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যদি আপনি এটা(পিআর) রাজিও হন তাহলেও তো এই নির্বাচনে তা বাস্তবায়ন করতে পারবেন না। কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা কার্য্কর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের। কাজেই করতে হলেও তো আপনার এর পরের নির্বাচনের প্রশ্ন আসবে আরকি তাইনা।'

নজরুল বলেন, ‘যেকোনো রাজনৈতিক দলের যেকোনো রাজনৈতিক নেতার কোনো চিন্তা-ভাবনা থাকতে পারে… হতে পারে সেটা খুবই ভালো, হতে পারে সেটা যুগান্তকারী… কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হলো যে, যেকেনো প্রস্তাব ভালো হোক আর মন্দ হোক… বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক যে পর্যন্ত এটা জনগণের কাছে গ্রহনযোগ্য হয়েছে  সে পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না, হওয়া উচিত না।'

‘ইভিএমে ভোট প্রসঙ্গে’

নজরুল ইসলাম খান বলেন, ‘দেখুন আমাদের দেশে শুধুমাত্র ভোটটা কিভাবে দেবেন ব্যালট পেপারে দেবেন, ব্যালট পেপারে সিল মারবেন না মেসিনে টিপ দেবেন ইভিএম মেসিন… এ নিয়ে কত বছর ধরে আলোচনা করতেছি বলেন? এখন পর্যন্ত কী তার ফয়সালা হয়েছে? আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলিয়ে দিতে চাচ্ছেন সেভাবে সারাজীবন মানুষ ভোট নিয়ে প্রতিনিধি নির্বাচন করেছে আপনি সেটা পিআর এর মাধ্যমে। আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন নাম, কোনো সুনির্দিষ্টর ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না, কোনো সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না যারা প্রতিনিধি হবেন তাদের নির্ধারণ করবে দল, জনগণ না এবং তারা কেউ নির্দিষ্ট এলাকার এমপি হবেন না… তারা হবেন দেশের এমপি, জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না… এরকম একটা বড় পরিবর্তন যারা দেশের মালিক জনগণ তাদের কাছে পরিস্কার আপনি করছেন না।'

সংবাদ সম্মেলন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহৗদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মাহবুবে রহমান শামীম, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শামা ওবায়েদ ও শাহিন শওকত উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত