• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

গতিসীমা মানছে না বেশিরভাগ যানবাহন, ঘটছে দুর্ঘটনা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটারের দীর্ঘ এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যানবাহনের সংখ্যা বাড়লেও অধিকাংশ গাড়ি ও মোটরসাইকেল নির্ধারিত গতিসীমা অমান্য করছে। ফলে সময় সময়ে বড় দুর্ঘটনা ঘটছে। গত দুই বছরে অর্ধশতাধিক দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। 

পদ্মাসেতুর পর শরিয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে মাদারীপুর সড়ক বিভাগের অধীনে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে কালকিনির ভুরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটার অংশে ৪টি হাইওয়ে থানা থাকা সত্ত্বেও দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না।

শিবচর হাইওয়ে থানা ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত দুই বছরে বড় দুর্ঘটনার মধ্যে ২০২৩ সালের ১৯ মার্চ মহাসড়কের শিবচরের কুতুবপুরে ইমাদ পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে মারা যায় ১৯ জন। ওই বছরের ২৪ জুন মালিগ্রামে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি সূর্য্যনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে মারা যায় ৪ জন এবং ২০ মার্চ ডোমরাকান্দিতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন মারা যায়। এছাড়াও চলতি বছর মহাসড়কের শিবচর, পাঁচ্চর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১ ডজনেরও বেশি তরুণ!

এক্সপ্রেসওয়ের শিবচরের বন্দরখোলা এলাকার একাধিক বাসিন্দা বলেন, বেশির ভাগ যানবাহনই ওভার স্পিডে চলে। তাছাড়া মোটরসাইকেলের যেন প্রতিযোগিতা হয় এখানে। কিছুদিন আগেও এক সাথে ৮/১০ টি মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করে। একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়! তাছাড়া, প্রায়ই মারা যাচ্ছে দুর্ঘটনায়।

ট্রাক চালক মো.মতিউর বলেন, মহাসড়কে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা বেশি ঘটছে। তাছাড়া মোটরসাইকেলগুলো সবচেয়ে বেশি অনিয়ন্ত্রিত গতিতে চলে। নিয়ম মেনে না চললে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল ইসলাম বলেন, “আমরা প্রতিদিনই গতি নিয়ন্ত্রণ ও মামলা দিচ্ছি। চালক ও পথচারীর সচেতনতা বাড়ানো গেলে দুর্ঘটনা রোধ করা সম্ভব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ