• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উদ্ধার অভিযানের ২ ঘন্টায় ৪ মরদেহ, বাস থেকে বের হতে পারেন মাত্র ৫-৭ জন ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের বয়ানে ২৫ মার্চের অপ্রকাশিত গল্প দায়িত্বে অবহেলার কথা অকপটে স্বীকার করলো গেটম্যান হেলাল স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৭ দিনে ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৪ জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল পাবনায় চারদিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বসুন্ধরায় ৫৫ লাখ টাকা চুরি: গৃহকর্মী ও দারোয়ানের দুই দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পি.এম.
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। সংগৃহীত ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী আয়েশা আক্তার ওরফে হালিমা (১৮) এবং দারোয়ান দেলোয়ার হোসেনকে (৬০) দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মে রাতে গৃহকর্ত্রী সাদিয়া আক্তার সাথী জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা তুলে বাসার খাটের নিচে লাগেজে রাখেন। পরদিন সকালে গৃহকর্মী হালিমা কাজ শেষে দ্রুত বাসা থেকে বের হয়ে যান। পরে লাগেজ থেকে টাকা উধাও পাওয়া যায়।

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী আয়েশা ও দারোয়ান দেলোয়ারের দুই দিনের রিমান্ড।

এ ঘটনায় সাদিয়া আক্তার সাথী গত জুলাইয়ে ভাটারা থানায় মামলা করেন। তদন্তে নাম আসে গৃহকর্মী ও দারোয়ানের। গত ১০ আগস্ট ডিবি পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি পিছিয়ে মঙ্গলবার আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে বলেন, “৫৫ লাখ টাকা তো এক-দুই টাকা নয়, এক বস্তা টাকা। এত সহজে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের গরিব দেখে ফাঁসানো হয়েছে।” তবে বাদীপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দিলে আদালত আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের আনন্দে মুখর জাতীয় চিড়িয়াখানা, ভিড়েও তৃপ্তির হাসি
ঈদের আনন্দে মুখর জাতীয় চিড়িয়াখানা, ভিড়েও তৃপ্তির হাসি
বাড়ি দখল করে বদলি হলেন গুলশানের এসি আলী আহম্মেদ
হারাতে পারেন চাকরিও বাড়ি দখল করে বদলি হলেন গুলশানের এসি আলী আহম্মেদ
ফুটপাত দখল করে দোকান অপসারণে শুরু হচ্ছে অভিযান
ফুটপাত দখল করে দোকান অপসারণে শুরু হচ্ছে অভিযান