• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বাধীনতা দিবসের  স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ০২:০৩ পি.এম.
সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন-ছবি-ভিওডি বাংলা
সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন-ছবি-ভিওডি বাংলা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপরই ডাকটিকিট উন্মোচন করেন।’

এসময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এদিন বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের সভায় বসবেন প্রধানমন্ত্রী। এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন প্রতি সাপ্তাহের বৃহস্পতিবার।

ভিওডি বাংলা/আরকেএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই: সংসদে পার্থ
ছবি: সংগৃহীত
আপনারা ’৭১-এ কোথায় ছিলেন: জয়নুল আবদিন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
এমপি চাইলেন ২ মিনিট, স্পিকার বললেন ‘লজ্জা দেবেন না’