• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

অস্ত্র দিয়ে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করি না

নোয়াখালী প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ছবি-সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে অনেক আগে থেকে দাবি তোলা হয়েছে। বিএনপি কোনো ক্যাডার-ভিত্তিক বা সশস্ত্র রাজনৈতিক দল নয়। অস্ত্র দিয়ে ক্ষমতা পরিবর্তনে আমরা বিশ্বাস করি না, বরং জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা পরিবর্তনে আমরা বিশ্বাস করি। এজন্য বিএনপি একটি উধারপন্থি রাজনৈতিক দল। যারা জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছিল, যারা জনগণের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে ছিল আজ তারাই পালিয়ে গেছে। এজন্য মানুষ বলে মেয়ে তো পালিয়ে গেছে সঙ্গে বাপকেও (বাবা) শেষ করে দিয়ে গেছে। আর এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা না করে যদি আমরা বিগত সরকারের সেই পথ অনুসরণ করি তাহলে আমাদের পরিণতি আরও ভয়াবহ হবে। তাই আমাদের সেই পথ থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা দীর্ঘকাল দেশের দায়িত্ব পালন করে মানুষের জন্য কাজ করে যেতে পারবো। 

মঙ্গলবার (১৯ আগস্ট) নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমরা লড়াই করে আসছি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্রের জন্য। ক্ষমতার জন্য লড়াই করিনি। বিএনপি লড়াই করেছে এমন একটি নির্বাচনের জন্য যেখানে জনগণ নিজস্ব ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কিন্তু আমরা কি সেই নির্বাচন পেয়েছি? বারবার আমাদের বঞ্চিত করা হয়েছে। সেই নির্বাচন আদায় করতে গিয়ে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। বিনা দোষে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর কারাভোগ করেছেন।’ 

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও পরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেনলী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সদস্য গোলাম হায়দার বিএসসি, অ্যাডভোকেট আবদুর রহমান, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত