টপ নিউজ
ট্রাম্প জিতলে বাংলাদেশের লাভ না ক্ষতি?
৬ নভেম্বর ২০২৪, ০২:৪০ পি.এম.

পুরো বিশ্বই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে বলেছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।
তবে এ নির্বাচনের ফলে মোড় নেবে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক। এখন প্রশ্ন উঠছে, মার্কিন মুলুকের এ নির্বাচন কি ঢাকা-ওয়াশিংটন ডিসির সম্পর্কে প্রভাব ফেলবে? কারণ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অন্তর্র্বতী সরকারের প্রয়োজন অব্যাহত পশ্চিমা সমর্থন। কিন্তু এই নির্বাচনের পর তাতে কী প্রভাব পড়বে, তা নিয়ে বহুমাত্রায় চলছে চুলচেরা বিশ্লেষণ।







