• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

ফেব্রুয়ারির নির্বাচনের পরই আমরা বিদায় নেব : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০১:২৭ পি.এম.
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সব কিছুই আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেনই। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময়ে কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।’

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন। তার এ ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নাই।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল