• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাংবাদিক পরিবারের যাতায়াতের পথ আটকে দিলো প্রতিপক্ষরা

  নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

‎ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় বসতবাড়িতে প্রবেশের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণকাঠি দত্তবাড়ি সড়কের বাসিন্দা মো. আরিফুর রহমান (৩৪)  গত রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঝালকাঠি থানায় হাজির হয়ে প্রতিবেশী জাকির হোসেন (৫৪) ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিবাদীরা তার নির্মাণাধীন ভবনের মালামাল চুরি করে আসছিল। সিসিটিভি ফুটেজ দেখানোর পর থেকেই তাদের সঙ্গে বিরোধ শুরু হয়। ওই বিরোধের জেরে বিবাদীরা তাকে ও তার পরিবারকে একাধিকবার খুন-জখমের হুমকি দিয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়,  রোববার সন্ধ্যা সাতটার দিকে জাকির হোসেন ও নাজমা বেগম রাস্তার উপর বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেন। বাদী বিষয়টি জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় বাদী ও তার পরিবারকে মারধরের জন্য উদ্যত হন। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী মো। আরিফুর রহমান জাতীয় দৈনিক আজকের পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।‎এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন, ‘আমরা কোনো অবৈধভাবে রাস্তা দখল করিনি। ওই জায়গা আমাদের পারিবারিক সম্পত্তি। জমি নিয়ে ভুল বোঝাবুঝির জের ধরেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে শালিস বসিয়ে সমাধান করা যেতে পারে।,

ভিওডি বাংলা/ মশিউর রহমান রাসেল-জা 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার