• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গৌরীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৬:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের দ্বীপ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরুজা সুলতানা। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে ইউসুফ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা শাখার আমির বদরুজ্জামান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ আল আমিন এবং সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রমুখ।

আলোচনায় বক্তারা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং রিং জাল ব্যবহার বন্ধের আহ্বান জানান। ইউএনও আফিয়া আমুন পাপ্পা বলেন, "খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয় থেকে হারিয়ে যাওয়া দেশীয় মাছ ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষীদের আন্তরিকতা ও জনসচেতনতা জরুরি। দেশীয় মাছের টিকিয়ে রাখতে অবৈধ জাল ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।"

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ