• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

যশোর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

  য‌শোর প্রতি‌নি‌ধি
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জেলা কমিটিতে শ্রমিকলীগ নেতার যোগদান ও অর্থলেনদেনের অভিযোগে যশোর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না পদত্যাগ করেছেন।  

রোববার বিকেলে তিনি নিজের ফেসবুক টাইমলাইনে পদত্যাগের ঘোষণা দেন। মুন্নার অভিযোগ, কাউকে কিছু জানানো ছাড়াই জেলা কমিটির সহসভাপতি হিসেবে আবুল কালাম আজাদ নামের একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মেনে নিতে না পেরে তিনি পদত্যাগ করেন। আগামী ২২ আগস্ট যশোরে আসবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর এবং টাউন হল মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সময়ে সাধারণ সম্পাদকের পদত্যাগে নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়া আবুল কালাম আজাদের যোগদানের খবরও অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না বলেন, সিনিয়ররা নীতি, নৈতিকতা ও আদর্শ বহিভূত কর্মকান্ড করছেন। আবুল কালাম আজাদকে যশোর জেলা কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমি আগে জানতাম না এবং তাকে চিনি ও না। এছাড়া গণ সমাবেশকে ঘিরে ব্যাপক অর্থনৈতিক লেনদেন হচ্ছে, যা আমি মেনে নিতে পারছি না। এর দায়ভার আমি নিতে চাই না, তাই পদত্যাগ করেছি।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের বিভাগীয় সংগঠনিক সম্পাদক আশিক ইকবাল জানান, অর্থনৈতিক লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। আবুল কালাম ত্যাগী হওয়ায় তাকে পদ দেয়া হয়েছে।

জেলার নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আবুল কালাম আজাদ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদে যোগ দিয়ে যশোরের চারটি আসন থেকে এমপি প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। এ নিয়ে ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ